ফের রামগড় সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় নাগরিক পুশ ইন বাংলাদেশে
ছোটন বিশ্বাস, প্রতিনিধি খাগড়াছড়ি।। খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে আবারো শিশুসহ ভারতীয় নাগরিক পাঁচজন’কে বাংলাদেশে পুশ ইন করলো ভারত। বৃহস্পতিবার ভোরে ভারত – বাংলাদেশের রামগড় সীমান্তের ফেনী নদীতে বাংলাদেশ সীমান্তে গভীর রাতে হাত -পাঁ বেঁধে ভারতের রক্ষীবাহিনী বিএসএফ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কৃত ব্যক্তিরা জানান, তারা ভারতের হরিয়ানার একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতো। সেখান থেকে তাদের আটক করে ভারতের ত্রিপুরা রাজ্যের সাব্রুম সীমান্তের ফেনী নদীতে গভীর রাতে হাত-পা বেঁধে ফেলে দেয়। ভোরে তারা বাংলাদেশের দিকে প্রবেশ করে।
এই বিষয়ে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) ইসমত জাহান তুহিন বলেন, পাঁচজনকে সাময়িকভাবে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে রাখা হয়েছে। মানবিক দিক বিবেচনা করে তাদের উপজেলা প্রশাসন থেকে খাবার দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে বিজিবি, উপজেলা প্রশাসন ও রামগড় থানা সমন্বিতভাবে কাজ করছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
এরআগে ৭মে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর দিয়ে ২৭ জন, তাইন্দং দিয়ে ১৫ জন ও পানছড়ি উপজেলার লোগাং দিয়ে ৩০ জন সহ মোট ৭২ বিএসএফ বাংলাদেশ সীমান্তে পুশ ইন করায়।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































